
Best solution to the problem:
- Use Google Indic Keyboard to write/type Bangla.
- If you use SwiftKey Keyboard or any other keyboard with which fonts are breaking, then use other apps such as Word, Google Docs, WPS Office, Keep notes, etc. to type Bangla. And then Copy-Paste the writings in OneNote. Do not use the quick paste feature in SwiftKey Keyboard. Paste the text by tap and hold.
- Type Bangla in the Sticky Note feature inside the OneNote app. Then Copy-Paste the text from sticky notes to the page of OneNote. I use this feature, because I'm a long time user of SwiftKey, and can't ditch it. But sometimes I also use Google Indic Keyboard to type directly to OneNote pages, to save time.
- If you have a Samsung Galaxy Device, you can use Samsung Keyboard too, without any issues.
...........
সমস্যাটির সহজতম সমাধান :
১. Google Indic Keyboard ব্যবহার করে বাংলা লিখুন OneNote এ। কোনো ফন্ট ভাঙার সমস্যা হবে না।
২. যদি আপনারা SwiftKey Keyboard ব্যবহার করছেন, বা এমন কোনো Keyboard app, যাতে ফন্ট ভেঙে যাচ্ছে, - সেক্ষেত্রে: প্রথমে Word, WPS Office, Google Docs বা Keep Notes ইত্যাদির যে কোনো একটি app এ বাংলা লিখুন। তারপরে সেই লেখাগুলো কপি করে, পেস্ট করুন OneNote app এ। এতে ফন্ট ভাঙছে না। .... পেস্ট করার জন্য SwiftKey Keyboard এর quick paste অপশন ব্যবহার করবেন না। সরাসরি touch and hold করে পেস্ট করুন।
৩. OneNote app এর ভেতরেই আছে Sticky Notes. সেখানে যে কোনো Keyboard ব্যবহার করে বাংলা লিখুন। তারপর সেই লেখা কপি করে OneNote এর page এ পেস্ট করে দিন।. আমি এই পদ্ধতি ব্যবহার করি, কারণ আমি বহুবছর ধরে SwiftKey এর ব্যবহারকারী, যা ছেড়ে দেওয়া অসম্ভব। কিন্তু কখনো কখনো আমি সরাসরি সহজে type করার জন্য Google Indic Keyboard ও ব্যবহার করি।
৪. যদি আপনি কোনো স্যামসং ডিভাইস ব্যবহার করেন, তাহলে Samsung Keyboard ব্যবহার করে বাংলা লিখতে পারেন। ফন্ট ভাঙছে না এতে।
....
You can use any of the above mentioned options.
আপনারা উপরের চারটি সমাধানের যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
..
ধন্যবাদ। 24th September, 2021.